Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রধানমন্ত্রীর মণিপুর সফরের আগে বড় ধাক্কা বিজেপির! দলবদল করলেন বিজেপির শীর্ষ নেতারা

প্রায় দু’বছর ধরে অশান্ত মণিপুরে অবশেষে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর তিনি মণিপুর সফরে যাবেন কিন্তু তার আগেই বিজেপির জন্য এল বড় ধাক্কা। মঙ্গলবার দিল্লিতে গিয়ে মণিপুরের বিজেপির প্রাক্তন বিধায়ক ওয়াই সুবচন্দ্র সিং, এল রাধাকিশোর সিং এবং দলের সিনিয়র নেতা উত্তম কুমার নিং ফৌজাম তিন বিজেপি নেতা এবার কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানা যায়। । দিল্লির এআইসিসি সদর দফতরে তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন মণিপুর কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং।

কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, মণিপুরে দীর্ঘদিনের হিংসা, জনজীবনে অস্থিরতা এবং সরকারের ব্যর্থতার কারণেই বিজেপি নেতারা দল ছেড়ে দিচ্ছেন। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভেরই প্রতিফলন এই দলবদল বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর সফরের আগে এই দলত্যাগ বিজেপির ভাবমূর্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে। মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories