Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভয়াবহ গঙ্গা ভাঙনে আতঙ্কিত মালদার বাসিন্দারা, ঘরছাড়া হতে হলো প্রায় ৫০টি পরিবারকে

মালদা জেলার কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতের সুলতানটোলা, চেথরুটোলা-সহ কয়েকটি গ্রামে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা ভাঙনের কারণে আতঙ্কে পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গার পাড়ে থাকা বহু মানুষ রাতেই নিজেদের ঘরের জিনিসপত্র সরিয়ে ফেলতে বাধ্য হন। এই আতঙ্কের কারণে কৃষ্ণ কর্মকার নামক চেথরুটোলার এক স্থানীয় ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বুধবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক নার্সিং হোমে ভর্তি করা হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এদিকে রূপ এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে যে গঙ্গা প্রায় ১০০ মিটার লোকালয়ের দিকে এগিয়ে এসেছে এবং আনুমানিক ৫০টি পরিবারকে নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে চলছে গঙ্গা ভাঙন এবং ৭০০-র বেশি পরিবার রয়েছে চরম আতঙ্কে। বৃহস্পতিবার সকালে ভাঙন পরিস্থিতি নিয়ে কালিয়াচক-২ বিডিও অফিসে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিডিও দীপ্রতিম বসাক, ওসি শ্যামসুন্দর সাহা ও সেচ দফতরের বাস্তুকার শিবনাথ গাঙ্গুলি। সেচ দফতর জানিয়েছে, প্রায় ৩৫ বছর পর গঙ্গা আবার তার পুরনো অবস্থানে ফিরে এসেছে এবং চর ভেঙে যাওয়ায় জলের ধাক্কায় এই ভাঙন দেখা দিচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories