Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সন্তোষপুর স্টেশনে ভোরের অগ্নিকাণ্ড!পুড়ে ছাই দোকানঘর, ব্যাহত রেল পরিষেবা

পুজোর আগে চরম বিপদের মুখে পড়লেন সন্তোষপুর স্টেশনের দোকানদাররা। সোমবার সকাল ৭টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ করে লেগে যায় আগুন। প্রথমে একটি দোকানে আগুন দেখা গেলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এমনকি দূর থেকেও দেখা যায় আগুনের লেলিহান শিখা।
এই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্টেশনের বহু ছোট-বড় দোকান। দোকানের ভিতরে রাখা সমস্ত জিনিসপত্রও ভস্মীভূত হয়ে যায় বলে জানা যাচ্ছে।

দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে দীর্ঘক্ষণ পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই ঘটনায় পুজোর মুখে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বহু ব্যবসায়ী। অনেকেরই দোকান ছিল একমাত্র জীবিকা, তারা এখন নিঃস্ব।

অন্যদিকে আগুনের কারণে ব্যাহত হয় রেল চলাচল। সকাল ৭টা থেকে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। পরে কিছুক্ষণের জন্য মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চালানো হয়। রেল সূত্রে জানা গেছে, দমকলের এনওসি (নো অবজেকসান সার্টিফিকেটে) না পাওয়া পর্যন্ত সতর্কতা হিসেবে পুরো লাইনে ট্রেন চালানো বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শিয়ালদাহগামী ট্রেন চলাচল শুরু হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories