Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রামপুরহাটে স্কুলছাত্রী খুনের ঘটনায় উত্তেজনা, প্রধান শিক্ষককে মার গ্রামবাসীদের!

রামপুরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হত্যার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ২০ দিন নিখোঁজ থাকার পর ওই ছাত্রীর দেহাংশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে ঘিরে ধরে মারধর করেন স্থানীয়রা। পুলিশ উপস্থিত থাকলেও, তাদের সামনেই লাথি, ঘুষি ও চড় মারেন গ্রামবাসীরা। মারধরের ফলে প্রধান শিক্ষকের জামা ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ যখন শিক্ষককে গাড়িতে তুলে নিয়ে যেতে যায়, তখন সেই গাড়িকেও ধাওয়া করেন উত্তেজিত জনতা।
এছাড়া, বাকি শিক্ষকদের স্কুলের ভিতরেই তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার সূত্রপাত ওই ছাত্রী নিখোঁজ হওয়ার পর। ২৮ আগস্ট রামপুরহাটে যাওয়ার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। ২০ দিন পর কালিডাঙা জঙ্গল থেকে তার দেহাংশ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে এক স্কুলের ফিজিক্স শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে ওই শিক্ষক। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও প্রমাণ লোপাটের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পুরুলিয়ার বাসিন্দা, কর্মসূত্রে থাকতেন রামপুরহাটে বলে জানা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories