Tuesday, October 20, 2026
27 C
Kolkata

বেঙ্গালুরুর ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত মুর্শিদাবাদের ৭ জন শ্রমিক, উদাসীন কেন্দ্র ও রাজ্য সরকার

বেঙ্গালুরুর একটি ভাড়াবাড়িতে গভীর রাতে ঘটে গেল ভয়ঙ্কর এক দুর্ঘটনা। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডারে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বিস্ফোরণে গুরুতর আহত মুর্শিদাবাদে বসবাসকারী ৭ জন শ্রমিক। বিকট শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সাতজন শ্রমিকের অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, কারোরই অবস্থাকে এখনও স্থিতিশীল বলা যাচ্ছে না। ঘটনার খবর পেয়ে অত্যন্ত উদ্বেগে দিন কাটাচ্ছে শ্রমিকদের পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যাসের রেগুলেটর থেকে লিক হওয়ার কারণেই বিস্ফোরণ ঘটে। সবাই ঘুমিয়ে থাকায় কেউ সময়মতো ঘর থেকে বেরোতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। প্রসঙ্গত, এর আগে বিহারে কাজ করতে গিয়ে হরিহরপাড়ার তিন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধর করা হয়। বারবার ভিনরাজ্যে গিয়ে কেন বিপদের মুখে পড়ছেন মুর্শিদাবাদের শ্রমিকরা, উঠে প্রশ্ন। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এখনও উদাসীন কেন্দ্র ও রাজ্য সরকার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories