Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে মোটর বাইক শোরুমের মালিককে খুন করে গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার মুখপাত্র

উত্তরপ্রদেশের আলিগড়ে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় পূজা শকুন পান্ডে নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আগে মহাত্মা গান্ধীর কুশ পুতুলে গুলি চালিয়ে বিতর্কের জড়িয়ে ছিলেন। এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে আলিগড়ের এক মোটরবাইক শোরুম মালিক অভিষেক গুপ্তাকে খুনের অভিযোগে।

২৮ বছরের অভিষেককে গত ২৬শে সেপ্টেম্বর হাথরাস যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ, পূজা ও তার স্বামী অশোক পান্ডে। জানা যাচ্ছে তারা অখিল ভারত হিন্দু মহাসভার মুখপাত্র। পুলিশ জানিয়েছে, তারা মোহাম্মদ ফজল ও আসিফ নামের দুই জনকে ভাড়া করে এই কাজের জন্য। খুনের বিনিময়ে তাদের ৩ লক্ষ টাকা দেওয়া হয়। অভিষেকের পরিবার জানিয়েছে, পূজা তাকে যৌন হেনস্তা করছিলেন। খুনের পর থেকে পলাতক ছিলেন পূজা। তাকে ধরতে পুলিশ ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। অবশেষে ভরতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কল রেকর্ড অনুযায়ী, খুনের আগের মাসগুলোতে অশোক ও ফজলের মধ্যে ২৭ বার এবং পূজার সঙ্গে ১১ বার যোগাযোগ হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories