Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ওয়াকফ বোর্ড অন্তর্গত হোস্টেলে ভর্তির শেষ সময়সীমা ১৪ নভেম্বর

কলকাতার চারটি মুসলিম হস্টেলে চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড। চারটি হস্টেলে মোট ৬২০টি আসনের মধ্যে এই বছর ১৯২টি আসনে ভর্তি নেওয়া হবে। ওয়াকফ বোর্ড জানিয়েছে, কলকাতা মুসলিম গার্লস হস্টেলে ২৩২টি আসনের মধ্যে ৮৬টিতে, এ কে ফজলুল হক গার্লস হস্টেলে ১০৮টির মধ্যে ৪৬টিতে ভর্তি হবে। ছেলেদের জন্য বুঝলি মুসলিম বয়েজ হস্টেলে ১৬০টির মধ্যে ৩০টি এবং আবদুল হাকিম বয়েজ হস্টেলে ১২০টির মধ্যে ৩০টি আসনে ভর্তি নেওয়া হবে।

ভর্তির বিস্তারিত তথ্য ও ফর্ম ওয়াকফ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.auqafboardwb.org থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও প্রতিটি হস্টেল থেকেও ফর্ম সংগ্রহ করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর। নির্ধারিত হস্টেলেই আবেদনপত্র জমা দিতে হবে। বর্তমানে রাজ্যে ১৪টি গার্লস হস্টেল এবং ১৫টি বয়েজ হস্টেল রয়েছে। বারাসাতে একটি নতুন হস্টেলের কাজ চলছে। হস্টেলগুলিতে পানীয় জল, বিদ্যুৎ এবং পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। ওয়াকফ বোর্ডের দাবি, ছাত্রছাত্রীদের জন্য সুরক্ষিত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories