Saturday, September 5, 2026
28 C
Kolkata

২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে প্রশাসনে বড়সড়ো বদল

আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনে রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এসআইআর হোক, কিনবা ভিন রাজ্যে বাংলার মুসলিমদের অমানবিক-নিপীড়ন, ভোটের আগে সরকারের বিরুদ্ধে সুর ছড়াচ্ছে বিরোধীরা। বারবার রাজনৈতিক ও হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে নিপীড়িত হতে হচ্ছে ভারতবর্ষের বসবাসকারী নিরীহ মুসলিমদের, এমনটাই দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এমন রাজনৈতিক উত্তাপের মধ্যে বড়সড়ো রদবদল ঘটল মুর্শিদাবাদের জেলা প্রশাসনে। বদলি করা হলো মুর্শিদাবাদের জেলা প্রশাসক রাজশ্রী মিত্র। রাজশ্রী মিত্রর পরিবর্তে মুর্শিদাবাদে নতুন জেলা প্রশাসক করা হলো নিতিন সিংহানিয়াকে। শারদ কুমার দ্বিবেদিকে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক পদ থেকে বদলি করে “সেক্রেটারী ইন হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট”-এর পদে স্থানান্তর করা হয়েছে। পুরুলিয়ার জেলা প্রশাসনের পদ থেকে ড. রজত নন্দাকে বদলি করে পশ্চিমবঙ্গ পর্যটন পরিচালকের পদে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসনে আরও বেশি কিছু গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। ২৬-এর নির্বাচনের আগে বঙ্গ এই রদবদল কতটা সম্ভবনাময় হতে চলেছে শাসকের কাছে তা বলে সময়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories