Saturday, September 5, 2026
28 C
Kolkata

কানপুরে দলিত যুবককে জাতিগত বিদ্বেষের কারণে রাস্তায় বেধড়ক মারধর! ভিডিও ভাইরাল হতেই, দায়ের হলো এফআইআর

কানপুরের গ্রামীণ জেলার ভরথানা শহরের রানি নগরের ২২ বছর বয়সী যুবক সুমিত দিবাকর অভিযোগ করেছেন, ৮ অক্টোবর পার্শ্ববর্তী পুরানা ভরথানা এলাকার তিন জন ব্যক্তি নন্দন গুপ্ত, লাড্ডু গুপ্ত ও সত্যেন্দ্র কুমার, তার সঙ্গে বর্বর আচরণ করেছেন। সুমিত জানিয়েছেন, অভিযুক্তরা তাকে জাতিগত কুরুচিকর অশালীন কথাবাত্রা বলেছে। শুধু তাই নয়, বলপূর্বক রাস্তার মাঝখানে বসতে বাধ্য করেছে। সুমিতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হত্যার হুমকি দেওয়া হয়।

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তারা মামলাটি গ্রহণ করে। ২৫ অক্টোবর ভরথানা থানায় সুমিতের অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯-এর (এসসি/এসটি আইন) অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories