Friday, March 6, 2026
24.4 C
Kolkata

গনি খান চৌধুরীর জন্মদিনে ফের রাজনীতির উষ্ণতা, মালদায় জোয়ার গনিভক্তির আবেগে

বরকত গনি খান চৌধুরী—মালদার রাজনীতিতে এখনও অবিচ্ছেদ্য এক নাম। ১ নভেম্বর এই জননেতার ৯৯তম জন্মদিবস উপলক্ষে গোটা মালদা জুড়ে চলছে জোর প্রস্তুতি। কংগ্রেসের জেলা সভাপতি ইশা খান চৌধুরীর নেতৃত্বে হায়াত ভবনে বৈঠক করে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি—গনি খানের কবরে চাদর অর্পণ, দোয়া পাঠ, মুক্তমঞ্চ ও রথবাড়ির মূর্তিতে মাল্যদান ইত্যাদি। কংগ্রেসের পাশাপাশি আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলগুলোকেও।

তবে গনিবন্দনায় রাজনীতির রঙও কম নয়। তৃণমূলও এই জন্মদিনে কর্মসূচি নিচ্ছে, কারণ গনি খান তাঁদের নেত্রী মৌসম নুরের মামা। মৌসম জানিয়েছেন, “গনি খান কোনও দলের নন, তিনি আদর্শের প্রতীক।” বাম নেতা অম্বর মিত্রও জানিয়েছেন, আমন্ত্রণ পেলে শ্রদ্ধা জানাতে কোতুয়ালিতে যাবেন। গনি খান চৌধুরীর নাম আজও মালদার রাজনীতির কেন্দ্রবিন্দু। তাঁর স্মৃতিকে ঘিরেই কংগ্রেস, তৃণমূল, এমনকি বামেরাও নিজেদের বার্তা পৌঁছে দিতে মরিয়া। গনির উত্তরাধিকারের লড়াই তাই আজও মালদার ভোট রাজনীতিতে সবচেয়ে বড় প্রতীক হয়ে রয়ে গেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories