Saturday, September 5, 2026
30 C
Kolkata

হরিয়ানায় ভুয়ো নামের পাশে ব্রাজিলীয় মডেলের ছবি! রাহুলের দাবীকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

হরিয়ানা বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, এবারের নির্বাচনে বড়সড় ভোটচুরি হয়েছে। তিনি দাবি করেছেন, বিজেপি পরিকল্পনা করে কারচুপি করে ক্ষমতায় এসেছে। আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাহুল জানান, ভোটার তালিকায় এক ব্রাজিলীয় মডেলের ছবি ভুয়ো নামের পাশে ব্যবহার করা হয়েছে। তাঁর বক্তব্য, অন্তত ২২টি নামের পাশে একই ছবিটি দিয়ে জালিয়াতি করা হয়েছে।

এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। তিনি রাহুলকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করে বলেন, কংগ্রেসের পরাজয় ঢাকতে রাহুল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। সাইনির দাবি, “জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন রাহুল গান্ধী।” শুধু সাইনি নন, বিজেপির অন্য নেতারাও রাহুলের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। তাঁদের অভিযোগ, বিহার নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করতেই রাহুল এমন কথা বলছেন। ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতায় আসে বিজেপি। এখন সেই ভোট নিয়েই চলছে রাজনৈতিক টানাপোড়েন ও তর্ক-বিতর্ক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories