Saturday, September 5, 2026
30 C
Kolkata

SIR পক্রিয়ায় পিছিয়ে পশ্চিমবঙ্গ, BLO দের দৈনিক লক্ষ্য ১৫০টি করে এনুমারেশন ফর্ম

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় নির্বাচনী ফর্মগুলিকে পুরোপুরি ডিজিটাল করার কাজ জোরকদমে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মাসের শেষে এই কাজ শেষ করতে হলে বুথ-লেভেল অফিসারদের (BLO) প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ফর্ম আপলোড করতে হবে। প্রতিটি বিএলও-কে দৈনিক ১৫০টি করে এনুমারেশন ফর্ম কমিশনের বিশেষ অ্যাপে নথিভুক্ত করতে বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন অধিকর্তা দপ্তরের এক কর্তা জানান, নভেম্বরের শেষের মধ্যে ডিজিটাইজেশন শেষ করার লক্ষ্য মাথায় রেখে এই দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে। এই কাজে বর্তমানে রাজ্যে মোট ৮০,৬৮১ জন বিএলও নিয়োজিত আছেন।

সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কার্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, প্রায় ১.৪৮ কোটি গণনা ফর্মের ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে, যা রাজ্যের ভোটারদের মধ্যে ইতিমধ্যে বিতরণ করা মোট ৭,৬৪,১১,৯৮৩টি গণনার প্রায় ১৯ শতাংশ। এ বছর শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও ১১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে একসঙ্গে SIR চলছে। পুরো প্রক্রিয়া আগামী বছরের মার্চের মধ্যে শেষ হবে বলে কমিশনের ধারণা। তবে ডিজিটাইজেশনে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে। গোয়া, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতসহ বেশ কয়েকটি রাজ্যে ডিজিটাল ফর্ম আপলোডের হার অনেক বেশি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories