Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বিহারে শুরু ভোটযুদ্ধ, প্রথম দফায় ১৮ জেলার ১২১ আসনে ভোট বৃহস্পতিবার

বিহারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধানসভা ভোট। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ ভোটার নির্ধারণ করবেন ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য। মূল লড়াই শাসক এনডিএ ও বিরোধী মহাগঠবন্ধনের মধ্যে। তেজস্বী যাদব রাঘোপুর থেকে, তেজপ্রতাপ যাদব মহুয়া থেকে প্রার্থী। বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি ও বিজয়কুমার সিংহও লড়ছেন। ভোজপুরি তারকা মৈথিলী ঠাকুর ও খেসারীলাল যাদবও ভোটমঞ্চে। তেজস্বী প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে এক জন সরকারি চাকরি ও মহিলাদের ৩০,০০০ টাকা অনুদান দেবেন। অন্যদিকে নীতীশ কুমার উন্নয়ন ও আইনশৃঙ্খলার উন্নতির দিকেই জোর দিচ্ছেন। এনডিএর সঙ্গে রয়েছে চিরাগ পাসোয়ান, জিতনরাম মাঁঝী ও উপেন্দ্র কুশওয়াহার দল। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ভোট হবে বাকি ১২২ আসনে, আর ফল ঘোষণা ১৪ নভেম্বর।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories