Saturday, July 25, 2026
33 C
Kolkata

এবার মাস্ক না পড়লে তোলা হবে কোর্টে, দিতে হবে উপযুক্ত প্রমাণ

এনবিটিভি ডেস্ক: মাস্ক না পড়ে রাস্তায় বের হচ্ছেন? এবার থেকে সাবধান। ধরা পড়লেই দিতে হবে ফাইন, সেই সঙ্গে তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেবে পুলিশ। করোনা সংক্রমণের মধ্যেই দেশের অর্থনীতিকে চাঙা করতে অনেকটাই শিথিল করা হয়েছে লকডাউন। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। সুরক্ষাবিধি মেনে খুলে দেওয়া হয়েছে শপিং মল, দোকানপাট, রেস্তরাঁ ও ধর্মীয় প্রতিষ্ঠান। ফলে রাস্তায় প্রচুর মানুষ বের হচ্ছেন।

কিন্তু অনেককেই দেখা যাচ্ছে মুখে মাস্ক না নিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আবার কারও চিবুকে বা গলায় মাস্ক ঝুলিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্যও চোখে পড়ছে। এই মানসিকতা বদলানোর জন্যই কলকাতা পুলিশ মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই জরিমানা করা হবে।

কিন্তু তাতেও বদল হয়নি চিত্রের। এবার তাই আসরে নামল পুলিশ। কলকাতার রাস্তায় রাস্তায় কড়া নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশের কর্মীরা। তবে এবার আর শুধু জরিমানা আদায় করেই ছাড় দিচ্ছে না পুলিশ। জরিমানার সঙ্গে কোর্ট কেস দেওয়া শুরু হল। অর্থাৎ মাস্ক না পড়ে ধরা পরে যদি উপযুক্ত কারণ দেখাতে না পারেন কেউ তাঁকে আটক করে আদালতে হাজির করানো হবে। শুক্রবারও গড়িয়াহাট থানা ১০ জনকে আটক করেছে। তাঁদের আদালতে গিয়েই সশরীরে ব্যাখ্যা করতে হবে কেন মাস্ক না পড়ে রাস্তায় বেরিয়েছিলেন। এরমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব নির্দেশিকা জারি করেছেন, যাঁদের মুখে মাস্ক থাকবে না, তাঁদের গন্তব্যে না পাঠিয়ে সোজা বাড়ি পাঠাবে পুলিশ।

Hot this week

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Related Articles

Popular Categories