Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হলো এএমইউ মুর্শিদাবাদ সেন্টারে

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল প্রাক-সেবা শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ কর্মচুচি। শিক্ষা বিভাগ, এনসিইআরটি এবং পরখ-এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের হলিস্টিক প্রোগ্রেস কার্ড সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। গত ৩ নভেম্বর কর্মশালার উদ্বোধন করেন সেন্টারের পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। উদ্বোধনী ভাষণে তিনি ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং বলেন, “এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ শিক্ষকদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক ড. আইয়াজ আহম্মদ খান সকল অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি বলেন, “এএমইউ মুর্শিদাবাদ সেন্টার এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” কর্মশালায় প্রাক-সেবা শিক্ষকদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories