Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুসলিমদের শিক্ষার প্রসারে আরও উদ্যোগী হতে, সেমিনার আয়োজন করল জামিয়া এডুকেশন সোসাইটি

রবিবার শেক্সপিয়ার সরণির ‘আইভরি ইন’হোটেলে অনুষ্ঠিত হলো ‘শিক্ষা জাগরণ’ নামক এক সেমিনার। সেমিনারটি আয়োজন করে আল জামিয়া মুহাম্মদিয়া এডুকেশন সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন আমির এডুকেশন সোসাইটির সভাপতি আরশাদ মুখতার, সেক্রেটারি রাসিদ মুকতার, শিক্ষাবিদ রাগিব নাদিম ও নুহ আলম মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। তিনি বক্তব্যে দর্শন, জ্ঞানচর্চা ও বিজ্ঞানচর্চার ঐতিহ্য তুলে ধরেন এবং শিক্ষার প্রসারে সমাজের সকলে একযোগে কাজ করার আহ্বান জানান। বক্তারা দ্বীন ও দুনিয়া উভয় শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করেন। আরশাদ মুখতার বলেন, পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহ দিতে হলে সমাজের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories