Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুসলিম চিকিৎসক নিয়োগ ও এমবিবিএস ভর্তিতে আপত্তি জানিয়ে ভৈষ্ণো দেবীতে উত্তেজনা ছড়ালোহিন্দুত্ববাদী সংগঠনগুলি!

জম্মুতে শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের অধীন হাসপাতাল ও মেডিকেল কলেজে মুসলিম চিকিৎসক ও ছাত্রছাত্রী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। যুব রাজপুত সভা সহ কয়েকটি হিন্দু সংগঠন সোমবার থেকে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বলে জানা গিয়েছে। তাদের দাবি, হিন্দু ভক্তদের দানে চলা প্রতিষ্ঠান হওয়ায় এখানে হিন্দু চিকিৎসক ও কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া উচিত। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শ্রাইন বোর্ড হাসপাতালের নতুন কয়েকজন ডাক্তার মুসলিম হওয়ায় ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাদের বক্তব্য, যেহেতু প্রতিষ্ঠানটি একটি হিন্দু তীর্থস্থানের অধীন, তাই কর্মী নির্বাচনের ক্ষেত্রে ভক্তদের ভাবনাকে গুরুত্ব দেওয়া দরকার।

বিতর্ক আরও বেড়ে যায় যখন জানা যায় যে নবগঠিত শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্স (এসএমভিডিআইএমই)-এর প্রথম এমবিবিএস ব্যাচে (২০২৫–২৬) ভর্তি হওয়া ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪২ জনই মুসলিম। বাকিদের মধ্যে সাতজন হিন্দু এবং একজন শিখ। বিষয়টি সামনে আসতেই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং রাষ্ট্রীয় বজরং দল এটিকে ধর্মীয় ভারসাম্যহীনতা বলে দাবি করে।

১ নভেম্বর তারিখে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহাকে পাঠানো এক চিঠিতে ভিএইচপি-র সাধারণ সম্পাদক বজরং বাগরা বলেন, মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিষ্ঠানের ধর্মীয় পরিচয় ক্ষুণ্ণ হচ্ছে। তিনি প্রশাসন ও শ্রাইন বোর্ডকে ভর্তি ও নিয়োগ নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান, যাতে হিন্দু শিক্ষক ও কর্মচারী নিয়োগ করে প্রতিষ্ঠানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখা যায়। যদিও এসএমভিডিআইএমই এবং শ্রাইন বোর্ড হাসপাতালের ভর্তি ও নিয়োগ সম্পূর্ণভাবে নেট পরীক্ষার মেধাতালিকা এবং জম্মু–কাশ্মীরের ডোমিসাইল নিয়ম অনুযায়ী হয়। এখানে কোনো ধর্মীয় কোটা বা বিবেচনার সুযোগ নেই বলেও জানা যায় তবুও নীতির পরিবর্তনের দাবি জানিয়েছে ভিএইচপি।

এদিকে শ্রাইন বোর্ড এখনো পর্যন্ত এই বিতর্ক বা বিক্ষোভ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরিস্থিতি নিয়ে জম্মুর সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, চিকিৎসা ও শিক্ষার মতো ক্ষেত্রে ধর্মের পরিবর্তে যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদিকে, বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তাদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories