Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রকাশ পেল দ্বিতীয় এসএলএসটি এর ভেরিফিকেশন লিস্টের পূর্ববর্তী তালিকা, ডাক পাচ্ছেন না ১০ বছর ধরে এসএসসি এর জন্যে অপেক্ষারত স্নাতকরা

৭ নভেম্বর প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। শনিবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে পরীক্ষার্থীরা জানতে পারবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য কি না। তবে কারও নম্বর এই তালিকায় দেখানো হয়নি। প্রথমে এসএসসি ১২,৫১৪টি শূন্যপদের কথা জানিয়েছিল। পরে তা সংশোধন করে ১২,৪৪৫টি পদ ঘোষণা করা হয়। কমিশনের সূত্রে জানা গেছে, প্রতি ১০০টি শূন্য পদের জন্য ১৬০ জন করে প্রার্থীকে ডাকা হবে। ফলে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী নথি যাচাই ও ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। এ বছরের পরীক্ষা নেওয়া হয়েছিল ১৪ সেপ্টেম্বর, রাজ্যের মোট ৪৭৮টি কেন্দ্রে। ৩৫টি বিষয়ে ৬০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেন প্রায় ২ লাখ ৩০ হাজার পরীক্ষার্থী। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলছিছেন পরীক্ষার্থীদের একাংশ। ভালো নম্বর পেয়ে সম্মানজনক ভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ডাক পাচ্ছেন না অনেকেই।

৬০ এ ৬০ পেয়েও ইন্টারভিউ বা ভ্যারিফিকেশনের ডাক পাননি, এমন অভিযোগও সামনে উঠে আসছে। পরীক্ষাটি হয় মোট ৮০ নম্বরের। ৬০ নম্বরের ওএমআর, একাডেমিক স্কোর ১০ নম্বর, এবং এক্সপেরিয়েন্স ১০ নম্বরের। কিন্তু কাট অফ ৭২ নম্বরের। যেহেতু ফ্রেসার্সরা অনভিজ্ঞ তাই তারা 70 মার্কসের পরীক্ষা দিয়েও কাট অফ 70 এর বেশি। তাহলে কী এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু হল?

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories