Saturday, September 5, 2026
30 C
Kolkata

জলপাইগুড়িতে মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার! এসআইআর-এর কাজের চাপেই মৃত্যু, অভিযোগ পরিবারের

বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) চলাকালীন এক মহিলা বুথ লেভেল অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মালবাজারে। বুধবার সকালে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লেনকো চা বাগানে এই ঘটনা ঘটে। মৃতার নাম শান্তিমুনি এক্কা (৪৮)। পরিবার দাবি করেছে, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।

পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে এই বিষয়ে ব্লকের বিডিও রশ্মীদীপ্তি বিশ্বাসের মন্তব্য জানা যায়নি। ফোন করা হলেও তিনি সাড়া দেননি বলে জানা যায়। ব্লক প্রশাসনের অন্যান্য কর্তারা মৃতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, শান্তিমুনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। পাশাপাশি তাকে বিএলও-র দায়িত্বও দেওয়া হয়েছিল। এদিন সকালে বাড়ির উঠোন থেকে তার ঝুলন্ত দেহ প্রথম দেখা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার স্বামী সুখু এক্কা জানান, শান্তিমুনি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন। ফলে বাংলা পড়া-লেখা তার পক্ষে কঠিন ছিল। এসআইআর-এর কাজের পর থেকে প্রতিদিনই তিনি প্রচণ্ড চাপে থাকতেন এবং প্রায়ই কান্নায় ভেঙে পড়তেন। পরিবারের অভিযোগ, শান্তিমুনি বহুবার মালবাজারের জয়েন্ট বিডিও-র কাছে বিএলও পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু তার আবেদন গুরুত্ব পায়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories