Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

অসমে SIR-এর পরিবর্তে শুরু হবে SR, যা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা

দেশজুড়ে SIR হওয়ার কথা থাকলেও অসমকে এই প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে। সেখানে SIR-এর বদলে চালু করা হবে বিশেষ সংশোধন অর্থাৎ SR। নির্বাচন কমিশন সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তোলপাড় হচ্ছে রাজনীতি। মঙ্গলবার এই বিষয়ে মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, SR-এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া। তাঁর দাবি, এনআরসি এখনও পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় SIR চালানো সম্ভব হয়নি। তাই সাময়িকভাবে SIR বন্ধ রেখে শুধু SR করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, এতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং যোগ্য নাগরিকদের নামই শুধু তালিকায় থাকবে।

তবে বিরোধী দলগুলি এই সিদ্ধান্তে তীব্র আপত্তি তুলেছে। তাদের অভিযোগ, বিহারে SIR করে বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে। এবার একইভাবে অসমেও ভোটার তালিকা থেকে বিরোধী দলকে সমর্থনকারী মানুষদের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে কি না তা নিয়েই এখন সন্দেহ তৈরি হয়েছে। রাহুল গান্ধী একাধিকবার ভোটচুরির অভিযোগ তুলেছেন। বিরোধীরা আরও বলছে, অসমে ইতিমধ্যেই মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি, মসজিদ ও মাদ্রাসায় বুলডোজার অভিযান চলেছে। এবার কি ভোটার তালিকা থেকেও নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম বুলডোজার করা হবে? এর মধ্যেই সামনে এসে দাঁড়িয়েছে ২০২৬ সালের শুরুতে হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরলে যখন নিয়মমাফিক SIR চলছে, তখন অসমে শুধু SR হওয়া নিয়েই বাড়ছে জল্পনা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories