Saturday, September 5, 2026
30 C
Kolkata

কেরলে এসআইআরের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার হুমকি এক বিএলও কর্মকর্তার!

কেরলার কোত্তায়ামে এক বুথ লেভেল অফিসার এসআইআর–এর কাজের চরম চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তার নাম অ্যান্টনি। তিনি পুন্জার বিধানসভা এলাকার বুথ নম্বর ১১০–এর বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইডুক্কির একটি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত তিনি।

সূত্রের দাবি, অ্যান্টনি সহকর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিও বার্তা পাঠান। সেখানে তিনি জানান, এসআইআর–এর কাজের চাপ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। গত এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে তিনি ফর্ম বিতরণ করেছেন। কিন্তু বেশিরভাগ মানুষ ফর্মটি সঠিকভাবে পূরণ না করে ফেরত দিচ্ছেন। ফলে তাকে বাড়তি তথ্য সংগ্রহও করতে হচ্ছে। তার অভিযোগ, এই কাজের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট সাপোর্টও দেওয়া হচ্ছে না। এতে মানসিক ও শারীরিকভাবে তারা নিপীড়নের শিকার হচ্ছেন।

অডিও বার্তায় অ্যান্টনি আরও বলেন, এই চাপে তিনি আশঙ্কা করছেন, তিনি কারও ক্ষতি করে ফেলতে পারেন বা কেউ তার ক্ষতি করতে পারে। তাই তাকে যেন দ্রুত এসআইআর–এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি সতর্ক করে বলেন, কোনো পদক্ষেপ না নিলে তিনি উপজেলা অফিসের সামনে গিয়ে বিষপান করবেন।
অ্যান্টনির অডিও বার্তা ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও নির্বাচন দপ্তর এএই বিষয়ে তদন্ত শুরু করেছে। সহকর্মীরা তার নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories