Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সিইও অফিসে শুভেন্দুর বৈঠক, বাইরে বিক্ষোভে বিএলও অধিকার রক্ষা কমিটি

কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে সোমবার দুপুরে টানটান উত্তেজনা দেখা যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার পৌঁছনোর আগেই সিইও দফতরের সামনে অবস্থান শুরু করে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যরা। শুভেন্দু ও বিজেপির প্রতিনিধিদল দফতরের কাছে যেতেই বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত কয়েক দিন ধরেই এই সংগঠনটি সিইও দফতরের সামনে বিক্ষোভ চালাচ্ছে। সোমবার দুপুরেও এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল। শুভেন্দু আসার আগেই বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাঁরা ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে।
এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল দফতরের ভিতরে ঢুকে সিইও সঙ্গে বৈঠক শুরু করেন। বাইরে তখন বিক্ষোভ আরও তীব্র হতে থাকে। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র পাশাপাশি বিজেপি সমর্থকরাও সেখানে জড়ো হন এবং দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আগেই মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারীদের দাবি, তাদেরও দফতরের ভিতরে ঢুকে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দিতে হবে। এই নিয়েও পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
এদিকে ভিতরে শুভেন্দু অধিকারী সিইও-র হাতে একটি দাবি-পত্র তুলে দেন। বৈঠকে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়ম হয়েছে। বাংলাদেশি মুসলিম ও অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে বলেও দাবি করেন। বৈঠক শেষে শুভেন্দু জানান, তারা ১৭ হাজারেরও বেশি বুথের অভিযোগ কমিশনের কাছে তুলে ধরেছেন। কমিশন প্রযুক্তি ও শারীরিক যাচাইয়ের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এছাড়া ১৪ ডিসেম্বরের পরবর্তী শুনানিতে সিসিটিভি নজরদারির দাবিও তারা জানিয়েছেন, যা কমিশন নাকি লিখিতভাবে মানতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories