Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইঞ্জিনিয়ার পদে নির্বাচিতদের তালিকা নিয়ে বিতর্ক!৫৮ জনের তালিকায় ওবিসিতে নেই একটি মুসলিম নেই একটিও নাম

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য প্রকাশিত তালিকা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদের কাউন্সেলিংয়ের উদ্দেশ্যে মোট ৫৮ জনের নাম প্রকাশ করা হয়। কিন্তু প্রকাশিত তালিকা খতিয়ে দেখে দেখা যায়, ওবিসি থেকে একজন মুসলিম প্রার্থীও ডাক পাননি।

চলতি বছরের ৯ নভেম্বর এই পদে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল বের হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ডকুমেন্ট যাচাই, কাউন্সেলিং এবং সাক্ষাৎকারের জন্য ৫ ডিসেম্বর নতুন করে নামের তালিকা প্রকাশ করে কমিশন। সেই তালিকায় সাধারণ শ্রেণিতে মাত্র একজন মুসলিম প্রার্থীর নাম রয়েছে। সমগ্র তালিকায় মুসলিম প্রার্থীদের উপস্থিতি অতি কম, মাত্র প্রায় ১.৭ শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই প্রার্থী মহলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

২০২৩ সালে একই পদের জন্য আগের তালিকায় মোট ৩৬ জনের নাম ছিল, যেখানে ওবিসি–এ শ্রেণির পাঁচজন মুসলিম প্রার্থী সুযোগ পেয়েছিলেন। যদিও ওবিসি–বি তালিকায় তখনও কোনও মুসলিম ছিলেন না। সেই সময় আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন মুসলিমের নাম ছিল। তুলনায় এ বছরের তালিকায় মুসলিম প্রার্থীদের উপস্থিতি আরও কমে গিয়ে প্রায় নেই বললেই চলে।

শিক্ষাবিদ ও কিছু চাকরিপ্রার্থী মনে করছেন, নতুন ওবিসি শ্রেণিবিন্যাসই এর মূল কারণ। তাদের মতে, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী যেভাবে ২০১০ সালে মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু হয়েছিল, তা কার্যকর না হলে ভবিষ্যতেও সংখ্যালঘু প্রার্থীরা একই সমস্যার মুখে পড়তে পারেন। এই নিয়ে কমিশন আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও, প্রকাশিত তালিকা ঘিরে প্রশ্ন উঠছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories