Saturday, September 5, 2026
30 C
Kolkata

কলেজ-বিশ্ববিদ্যালয়ে আরবি শিক্ষকের অভাব! ৯০ শতাংশ শূন্যপদে নিয়োগ নিয়ে উঠল প্রশ্ন

রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয় চালু থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই স্থায়ী আরবি শিক্ষক নেই বলে জানা যায়। ফলে নিয়মিত ক্লাস ও শিক্ষার মান বজায় রাখতে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা এবং শিক্ষকদের একাংশ। জানা গেছে, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ের পাঠক্রম রয়েছে। পাশাপাশি ২৩টি কলেজে অনার্স এবং ৪১টি কলেজে জেনারেল কোর্স পড়ানো হয়। এমনকি ২০টি কলেজে আরবি বিষয়ে বিএড করার সুযোগও রয়েছে। তবুও দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষার মান ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগ, কলেজ সার্ভিস কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি। বাধ্য হয়ে বহু কলেজে অস্থায়ী শিক্ষকদের উপরই পুরো দায়িত্ব পড়ে যাচ্ছে। এতে পড়ুয়াদের নিয়মিত ক্লাস পাওয়া কঠিন হয়ে উঠেছে। শিক্ষকরা জানিয়েছেন, স্থায়ী নিয়োগ না হলে আরবি বিষয়ে আগ্রহ কমে যাবে এবং ভবিষ্যতে ছাত্রভর্তি আরও কমতে পারে। শুধু আরবি নয়, উর্দু বিভাগেও একই ধরনের শিক্ষক সংকট রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে পরিস্থিতি স্বাভাবিক না করলে ভাষা শিক্ষার ক্ষেত্রে আরও বড় সমস্যা তৈরি হতে পারে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories