Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাবরি মসজিদ নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করায় এক মুসলিম চিকিৎসককে আটক করেছে যোগী পুলিশ

উত্তরপ্রদেশের মীরাট জেলায় এক মহিলা আয়ুর্বেদিক চিকিৎসককে আটক করেছে যোগী পুলিশ। অভিযোগ, বাবরি মসজিদ ভেঙে দেওয়ার ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি সম্পাদিত ভিডিও তিনি শেয়ার করেছিলেন। পুলিশের দাবি, ওই ভিডিও এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে, বিশেষ করে ৬ ডিসেম্বরের মতো স্পর্শকাতর দিনে।

ডাঃ শিবা খান, যিনি বিএএমএস ডিগ্রিধারী এবং মাওয়ানা থানার অন্তর্গত আবদুল্লাপুর গ্রামে নিজের একটি ক্লিনিক চালান, তাকে রবিবার সন্ধ্যায় আটক করা হয়। ওইদিন সমাজ মাধ্যমে পুলিশের নজরে আসে ভিডিওটি। ৬ ডিসেম্বর দিনটি বাবরি মসজিদ ভাঙার বার্ষিকী হওয়ায় প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল। হিন্দু সংগঠনগুলো দিনটিকে ‘শৌর্য দিবস’ হিসেবে পালন করে, অন্যদিকে মুসলিম সংগঠনগুলো ‘ব্ল্যাক ডে’ হিসেবে স্মরণ করে।

ডাঃ খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৯৬ ধারায় মামলা করা হয়েছে, যেখানে ধর্মীয় ভিত্তিতে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়। পাশাপাশি আইটি অ্যাক্টের ৬৭ ধারায়ও মামলা হয়েছে যা সমাজ মাধ্যমে আপত্তিকর কনটেন্ট প্রকাশের সঙ্গে যুক্ত। ডাঃ খানকে পরে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সন্তোষ কুমার সিংয়ের সামনে পেশ করা হয়। শান্তিভঙ্গ রোধক ধারায় সতর্কতার ভিত্তিতে তাকে সেদিনই ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories