Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর- এর দ্বিতীয় দফার জন্য তৃণমূলে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর–এর প্রথম ধাপ শেষ হচ্ছে বৃহস্পতিবার। আগামী মঙ্গলবার প্রকাশ পাবে খসড়া তালিকা। এরপরই শুরু হবে দ্বিতীয় পর্বের কাজ। তবে খসড়া তালিকা বের হওয়ার আগেই দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। শাসকদল তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাদা নজর দিচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথমত, রাজ্যের বাইরে কাজ করা বহু শ্রমিক এখনও বাড়ি ফিরতে পারেননি। পরিবারের সদস্যরা ফর্ম জমা দিলেও তাদের নাম খসড়া তালিকায় উঠবে কি না, তা নিয়ে দলের মধ্যে সন্দেহ রয়েছে। তাই দ্বিতীয় পর্বে ওই শ্রমিকদের সরাসরি শুনানিতে উপস্থিত করানো হবে বলে জানা যাচ্ছে। সে জন্য বুথ থেকে ব্লক, সব স্তরের সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, বহু মানুষ আছেন যাদের কাছে পরিচয়পত্র বা কমিশন নির্ধারিত নথি নেই। আবার পরিবারে কারও নাম পুরনো ভোটার তালিকাতেও নেই। তাদের নাম অন্তর্ভুক্ত করতে তৃণমূল দ্বিতীয় পর্বে বিশেষ উদ্যোগ নিতে চলেছে। নবান্নও এই বিষয়ে প্রস্তুত। ১২ ডিসেম্বর থেকে প্রতিটি ব্লকে শুরু হবে ‘মে আই হেল্প ইউ’ শিবির, যেখানে সরকারি কর্মীরা নথি তৈরির সহায়তা করবেন। তবে বুথ স্তর থেকে ওই নাগরিকদের শিবিরে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্থানীয় সংগঠনেরই।

তৃতীয়ত, সম্প্রতি যারা বিয়ে করে অন্য জেলায় বা রাজ্যে এসেছেন, বিশেষ করে তরুণী ভোটারদের নাম অন্তর্ভুক্ত করায় গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। সংখ্যা খুব বেশি না হলেও সেই অংশের কাছে পৌঁছোতে বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পুরসভা ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের কাজে লাগাতে চায় দল। স্থানীয় স্তরে তাদের সক্রিয়তা আরও বাড়ানো হবে। একই সঙ্গে নতুন নাম যুক্ত হওয়া এবং ভুয়ো ভোটার ঢোকার সম্ভাবনা ,উভয়ের দিকেই নজর রাখতে বলেছে নেতৃত্ব। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া নিয়েও কমিশনের কাছে নথি চেয়ে চাপ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories