Tuesday, October 20, 2026
28 C
Kolkata

সামশেরগঞ্জে তৃণমূল বিধায়কের বাড়িতে কংগ্রেস নেতার উপস্থিতি ঘিরে নতুন জল্পনা বঙ্গ রাজনীতিতে

সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি ছবি ঘিরে। সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি পদে সম্প্রতি পরিবর্তন আনার পরেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। জানা গেছে, ব্লক কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে তাসিরুদ্দিন শেখের নাম ঘোষণা করা হয়। এর আগে ওই দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। হঠাৎ এই বদল নিয়ে কংগ্রেসের একাংশ অসন্তোষ প্রকাশ করে এবং তা সমাজ মাধ্যমেও তুলে ধরে।

এই পরিস্থিতির মধ্যেই সামনে আসে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের বাড়িতে তার পাশেই বসে আছেন কংগ্রেস নেতা ডা. জালালউদ্দিন। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন-সহ আরও কয়েকজন নেতা। ছবিটি সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করেছেন বিধায়ক আমিরুল ইসলাম।

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেসের অভ্যন্তরীণ অস্বস্তির মধ্যেই কেন এক কংগ্রেস নেতাকে তৃণমূল বিধায়কের পাশে দেখা গেল, তা নিয়েই চলছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, এর নেপথ্যে কোনও রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেস বা তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট কোনও মন্তব্য করা হয়নি। তবে ব্লক সভাপতি পরিবর্তন এবং তার পরপরই এই ছবি সামনে আসায় রাজনৈতিক মহলে কৌতূহল বেড়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories