Saturday, September 5, 2026
30 C
Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলো তিন দশকের পুরনো পাঠ্যক্রম!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন দশক ধরে চালু থাকা একটি পাঠ্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে শুরু হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন কোর্সটি আর চালু রাখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বছরের এই ডিপ্লোমা কোর্স একসময় বহু পড়ুয়ার আগ্রহের কেন্দ্র ছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কয়েক বছর আগেও এই কোর্সে পড়ুয়ার সংখ্যা ৮০ জনের বেশি ছিল। কিন্তু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হন মাত্র ৫২ জন। চলতি শিক্ষাবর্ষে আবেদন জমা পড়েছে প্রায় ৬০টি। কর্তৃপক্ষের ধারণা, শেষ পর্যন্ত ভর্তি সংখ্যা আরও কম হতে পারত। এত অল্প সংখ্যক পড়ুয়া নিয়ে কোর্স চালানো বাস্তবসম্মত নয় বলেই মত শিক্ষকদের।

এই পাঠ্যক্রমে মোট দশটি বিষয়ে পড়ানো হত। স্থায়ী শিক্ষকদের পাশাপাশি একাধিক অতিথি শিক্ষকও যুক্ত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের পছন্দে পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা অনুযায়ী, আগে গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর কোর্সের সুযোগ কম ছিল। এখন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে পূর্ণাঙ্গ মাস্টার্স কোর্স চালু হওয়ায় পড়ুয়ারা সেদিকেই ঝুঁকছেন। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, বর্তমানে এক বছরের স্নাতকোত্তর কোর্স থাকায় ডিপ্লোমার প্রতি আগ্রহ কমে গেছে। পড়ুয়ারা সময় বাঁচাতে সরাসরি উচ্চতর কোর্সে ভর্তি হতে চাইছেন। এছাড়াও জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর ডিপ্লোমা কোর্সের গুরুত্ব অনেকটাই কমেছে।

শিক্ষকদের একাংশ মনে করছেন, সংবাদমাধ্যমের চাহিদাও আগের মতো নেই। এখন যে ধরনের বিশেষ দক্ষতা প্রয়োজন, তা এই ধরনের কোর্সে দেওয়া কঠিন। পর্যাপ্ত শিক্ষক জোগাড় করাও সম্ভব হচ্ছে না। কোর্স কো-অর্ডিনেটর সান্ত্বন চট্টোপাধ্যায় জানান, ভবিষ্যতে সময়োপযোগী করে নতুনভাবে এই পাঠ্যক্রম চালুর ভাবনা রয়েছে। এদিকে, যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন, তাদের টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories