আয়ুষ ডাক্তার নুসরাত পারভীন সম্প্রতি সরকারি চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কিছুদিন আগে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন। পাটনায় এক অনুষ্ঠান মঞ্চে তিনি হিজাব পড়া নারীদের সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ডাক্তার নুসরাত পারভীনের হিজাব টানতে দেখা যায়। ঘটনার পর নুসরাত মানসিকভাবে আঘাত পান বলে জানা গেছে। তাঁর ভাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নুসরাত চাকরিতে যোগ দিতে চান না। তবে পরিবারের সবাই তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। তাঁর ভাই কলকাতার একটি সরকারি আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলেন, দোষ অন্যের, তাই নুসরাতের কষ্ট পাওয়ার কারণ নেই।
Popular Categories


