Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশে দিপু দাসের নৃশংস গণহত্যার বিচার চেয়ে কলকাতার রাজপথে, মাইনরিটি রিলিফ সোসাইটির সদস্যরা

রাজনৈতিক ও সামাজিক সংগঠন মাইনরিটি রিলিফ সোসাইটির উদ্যোগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দিপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে রাজারহাট নিউটাউনে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় আয়োজিত এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। হাতে মোমবাতি নিয়ে তাঁরা ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলের নেতৃত্ব দেন মাইনরিটি রিলিফ সোসাইটির চেয়ারম্যান ডা. কবির আহমেদ এবং সভাপতি হাজী সাহাজান আলী, যিনি লাল্টু হাজী নামে পরিচিত। মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ও পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজ উদ্দিন, ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা শোহরাব উদ্দিন, এসো কোরআনী পরিবারের ডাইরেক্টর হাফেজ মাওলানা আফাজ উদ্দিনসহ বহু বিশিষ্ট সমাজসেবী ও ধর্মীয় নেতা।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষের দায়িত্ব হলো সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা। তাঁদের বক্তব্য, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। সেখানে নিরীহ সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে তা মেনে নেওয়া যায় না। মাইনরিটি রিলিফ সোসাইটির পক্ষ থেকে ভারতের বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যাতে তিনি দ্রুত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে দিপু দাস হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির বিষয়ে কড়া বার্তা দেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories