Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হলো হরিশ্চন্দ্রপুর কলেজে

হরিশ্চন্দ্রপুর কলেজে বিশ্ব আরবি ভাষা দিবস পালন করা হয়েছে। প্রতি বছর ১৮ ডিসেম্বর ইউনেস্কোর উদ্যোগে জাতিসংঘ আরবি ভাষা দিবস পালন করে। সেই উপলক্ষ্যে গত সোমবার কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। চারাগাছে জল দেওয়া ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের পরিচালন সমিতির সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেন। তিনি আরবি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সুমিত নন্দী স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সামসি কলেজের অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ। তিনি বলেন, আরবি ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা এবং বর্তমানে এটি একটি আন্তর্জাতিক ভাষা। জাতিসংঘের ছয়টি দাফতরিক ভাষার মধ্যে আরবি অন্যতম এবং বিশ্বের ২২টি দেশের সরকারি ভাষা আরবি। তিনি আরও জানান, শিক্ষা ও গবেষণার পাশাপাশি বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক মিডিয়া, ট্যুরিজম, অনুবাদ, মেডিক্যাল ট্যুরিজম ও দূতাবাসসহ নানা ক্ষেত্রে আরবি ভাষার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন আরবি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ রাফিকুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষক মুহাম্মদ মারেফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক রাব্বানী আলম। কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী ও শতাধিক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories