Saturday, September 5, 2026
28 C
Kolkata

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে চলল তিন রাউন্ড গুলি, প্রকাশ্যে খুন করা হলো অধ্যাপক দানিশকে

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এবিকে ইউনিয়ন হাইস্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক রাও দানিশ আলিকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত ১১ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৮টা ৫০ থেকে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে লাইব্রেরি ক্যান্টিনের সামনে দানিশ আলি তাঁর দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। সেই সময় একটি স্কুটারে করে দুই দুষ্কৃতী সেখানে আসে। তারা দানিশ আলিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। এর মধ্যে দুটি গুলি তাঁর মাথায় লাগে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, গুলি চালানোর আগে এক দুষ্কৃতী দানিশকে উদ্দেশ করে কিছু বলে। আহত দানিশকে দ্রুত জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories