Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাতেও বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে”: মাহমুদ মাদানী

বর্ধমানে জমিয়তে উলামায়ে হিন্দের কার্যালয়ে সোমবার একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বলেন, শুধু বড় অফিস বা অবকাঠামো তৈরি করলেই কোনও সংগঠনের আসল উদ্দেশ্য পূরণ হয় না। সমাজের প্রকৃত উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছেলে-মেয়েদের সঠিক শিক্ষা দেওয়া। তিনি জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও সাধারণ শিক্ষাতেও সমান গুরুত্ব দিতে হবে। মাওলানা মাদানীর কথায়, শিক্ষা মানুষকে সচেতন করে তোলে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিভেদ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। জমিয়তে উলামায়ে হিন্দ বরাবরই দেশের ঐক্য, সংবিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই পথেই চলবে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, জমিয়তের মতো সংগঠন সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories