Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিলম্বের সঙ্গে বাড়ল খরচ, বুলেট ট্রেন প্রকল্পে ব্যয় প্রায় দ্বিগুণ

মুম্বই–আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের মোট খরচ প্রায় দ্বিগুণ হয়ে ১.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে বলে জানিয়েছে রেল মন্ত্রক। আগে এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১.০৮ লক্ষ কোটি টাকা।

শুক্রবার PRAGATI (Pro-Active Governance and Timely Implementation) ফ্রেমওয়ার্কের ৫০তম বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই তথ্য জানান রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার।তিনি বলেন, “ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের (NHSRCL) এই প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয় অনুমোদনের প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। তবে আনুমানিক হিসেব অনুযায়ী খরচ দাঁড়াতে পারে প্রায় ১.৯৮ লক্ষ কোটি টাকা।”

সতীশ কুমার আরও জানান, সংশোধিত ব্যয়ের জন্য মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। আগামী এক–দু’মাসের মধ্যেই এই অনুমোদন পাওয়া যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

মুম্বই–আমদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) প্রায় ৮৮ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ দিচ্ছে। তবে সূত্রের খবর, প্রকল্পের অতিরিক্ত খরচের দায়ভার ভারত সরকারকেই বহন করতে হবে। জাপান অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে না।

২০১৬ সালে গঠিত NHSRCL এই প্রকল্পের অর্থায়ন, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পটি জমি অধিগ্রহণের সমস্যা এবং কোভিড-১৯ অতিমারির কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে। প্রথমে ২০২২ সালে প্রকল্পটি চালু হওয়ার কথা থাকলেও এখন সম্পূর্ণ প্রকল্প শেষ হতে পারে ২০২৯ সালের শেষে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার জানিয়েছেন, প্রথম বুলেট ট্রেন চলবে ২০২৭ সালের ১৫ আগস্ট। শুরুতে সুরাট–বিলিমোরা অংশে পরিষেবা চালু হবে। পরে ধাপে ধাপে ভাপি–সুরাট, ভাপি–আমদাবাদ এবং থানে়–আমদাবাদ অংশ চালু করা হবে। শেষ পর্যায়ে মুম্বই–আমদাবাদ সম্পূর্ণ করিডর চালু হবে।৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডরে মোট ১২টি স্টেশন থাকবে—মুম্বই, থানে, বিরার, বোইসর, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভদোদরা, আনন্দ, আমদাবাদ এবং সাবরমতী।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories