Saturday, September 5, 2026
30 C
Kolkata

৫০ একর জমি পুনর্দখলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সরব মাউলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

হায়দ্রাবাদের মাউলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ে (MANUU) বুধবার বিক্ষোভের ছবি সামনে এসছে। তেলেঙ্গানা সরকার বিশ্ববিদ্যালয়ের ৫০ একর জমি পুনরায় অধিগ্রহণের নোটিশ জারি করার পর শিক্ষার্থীরা এটিকে ‘শিক্ষারব্যবস্থার ওপর আক্রমণ’ হিসেবে ব্যাখ্যা দিয়েছে।MANUU শিক্ষার্থী সমিতির নেতৃত্বে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বাব-ই-ইলম পর্যন্ত মিছিল করে। তারা এই নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে নানা স্লোগানও দেয়। রাঙ্গারেড্ডি জেলা কালেক্টরের অফিস ১৫ ডিসেম্বর নোটিশটি জারি করে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছিল যে কেন মাণিকোন্ডা গ্রামে ৫০ একর জমি পুনরায় নেওয়া উচিত নয়। নোটিশে বলা হয়, ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়কে ২০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রায় ১৫০ একর ব্যবহৃত হয়েছে এবং ৫০ একর খালি থাকায় প্রশাসন এটিকে অব্যবহৃত বলে দেখেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থী জানান, ‘ জমি ব্যবহার না হওয়ার দোষ শিক্ষার্থীর নয়, বরং সময়মতো বাজেট এবং সরকারি দপ্তরের জটিলতার কারণে এমনটা হয়েছে। প্রাক্তন ছাত্রনেতা মতিন আশরফ বলেন, সরকার বিশ্ববিদ্যালয় জমি পুনরায় নেবে, অথচ এখানে হোস্টেলের তীব্র অভাব। হাজারো শিক্ষার্থী বিশেষত সংখ্যালঘু এবং হতদরিদ্র পটভূমির শিক্ষার্থীরা বাসস্থানের জন্য সংগ্রাম করছে।এই ব্যাপারে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। কেন্দ্রীয় মন্ত্রী গি কিশান রেড্ডি এবং বিভিন্ন নেতা সরকারকে বিশ্ববিদ্যালয় জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। শিক্ষার্থীরা এটিকে শিক্ষার স্বায়ত্তশাসন ও সংখ্যালঘু শিক্ষার অধিকার হরণের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। শিক্ষার্থীরা প্রশাসনকে সতর্ক করে বলেন, এখনই হোস্টেল, গ্রন্থাগার এবং একাডেমিক পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা সুরক্ষিত থাকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories