Saturday, September 5, 2026
28 C
Kolkata

উলুবেড়িয়ার মাদ্রাসা মদিনাতুল উলুমে ষষ্ঠ বার্ষিক জলশা, ছাত্রদের দস্তার বন্দি ও দ্বীনি প্রতিভা প্রদর্শন

শনিবার উলুবেড়িয়ার মাদ্রাসা মদিনাতুল উলুম প্রাঙ্গণে ষষ্ঠ বার্ষিক আজিমুশ্‌শান জলসা-ই-দস্তারবন্দী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। আয়োজনের শুরুতে ক্বারী মুনতাসির সাহেব পবিত্র কুরআন তিলাওয়াত করেন। এরপর মাদ্রাসা ও দ্বীনিয়াত বিভাগের ছাত্রছাত্রীরা গজল, কেরাত, বয়ান ও দোয়ায় অংশ নেয়। ক্বারী আবদুল্লাহ হুসাইনি সাহেব বিভিন্ন আঙ্গিকে মনোমুগ্ধকর কেরাত পরিবেশন করেন। এই আয়োজনে গুরুত্বপূর্ণ দ্বীনি বক্তব্য রাখেন মুফতি বদরুল আলম কাসেমী, মুফতি মুখলেসুর রহমান কাসেমী ও মুফতি আজম হোসেন কাসেমী। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাসিহুর রহমান কাসেমী ও মাদ্রাসার সহ সম্পাদক মাওলানা আবুল বাশার কাসেমী।

এদিন পাঁচজন ছাত্র, সেখ আবদুল ওদুদ, ফয়েজ আলি মোল্লা, ইমরাজ মুক্তি, সেখ আনিসুর ও ইজাজ মোল্লাকে দস্তার বন্দির পাগড়ি পরানো হয়। পাগড়ি পরান মুফতি বদরুল আলম কাসেমী। মুফতি আজম হোসেন বলেন, সন্তানদের দ্বীন ও দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা জরুরি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories