Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

গণপিটুনির অভিযোগে উত্তপ্ত বালেশ্বর, মৃত এক মুসলিম যুবক

গত বুধবার ভোরে ওড়িশার বালেশ্বর জেলায় গরু নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম শেখ মাকান্দার মহম্মদ (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি গাড়িটি থামায়। এরপর গাড়ির চালক ও মাকান্দারকে মারধর করা হয়। হামলায় লোহার পাইপ ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ। দু’জনেই গুরুতর আহত হন।

ঘটনার একটি ভিডিও পরে প্রকাশ্যে আসে, যেখানে হামলাকারীদের মাকান্দারকে জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।

ঘটনার পর প্রথমে পুলিশ যে এফআইআর দায়ের করে, সেখানে মারধরের উল্লেখ ছিল না। ওই এফআইআরে গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও গরু জবাই সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়। সেখানে দাবি করা হয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

পরে নিহতের ভাই শেখ জিতেন্দর মহম্মদের অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় একটি এফআইআর দায়ের হয়। সেখানে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে গাড়ি আটকে তাঁর ভাইকে মারধর করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গণপিটুনিতে খুনের মামলা রুজু করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, গরু পরিবহণের অভিযোগকে কেন্দ্র করে বারবার এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে, যা সমাজে গভীর আশঙ্কার জন্ম দিচ্ছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories