Tuesday, October 20, 2026
28 C
Kolkata

একই বুথে ১২০০ ভোটারের ‘হিয়ারিং’, কাজ না করার অভিযোগে BLO-র বাড়ি ঘেরাও মানিকচকে

মালদহের মানিকচকের নূতনটোলা এলাকায় ভোটার তালিকা সংক্রান্ত কাজকে ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। নূরপুর গ্রাম পঞ্চায়েতের ৬২ নম্বর বুথে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)-র বাড়ি ঘেরাও করেছেন। শনিবারও এই ঘেরাও কর্মসূচি চলছিল বলে জানা গিয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, ওই বুথে প্রায় ১৩০০ ভোটার থাকা সত্ত্বেও একদিনে প্রায় ১২০০ জনকে ‘হিয়ারিং’-এর জন্য ডাকা হয়েছে, যা বাস্তবে সম্ভব নয়। তাঁদের দাবি, পুরো প্রক্রিয়াটাই লোক দেখানো হয়েছে এবং প্রকৃতপক্ষে ভোটারদের সঙ্গে কোনও অর্থপূর্ণ শুনানি হয়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, সংশ্লিষ্ট BLO সামেদ আদৌ দায়িত্ব অনুযায়ী কাজ করেননি। সামেদ তৃণমূলের প্রাথমিক শিক্ষক সেলের নেতা বলেও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের একাংশের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করা হয়েছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষজন BLO-র বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। তাঁদের বক্তব্য, ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং পুরো প্রক্রিয়া নতুন করে করার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories