Saturday, September 5, 2026
28 C
Kolkata

সব তথ্য জমা দেওয়ার পরেও SIR শুনানিতে ডাকা হল স্বনামধন্য ফুটবলার রহিম নবিকে

রাজ্য জুড়ে বর্তমানে SIR সংক্রান্ত শুনানি চলছে। এই শুনানিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার একাধিক পরিচিত ক্রীড়াবিদকে তলব করেছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, এমনকি ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির মতো তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হল জাতীয় ফুটবলার রহিম নবির নাম।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নামের বানান এবং পারিবারিক কিছু তথ্য নিয়ে অস্পষ্টতার কারণেই রহিম নবিকে শুনানিতে ডাকা হয়েছে। মেহতাব হোসেন, অলোক মুখোপাধ্যায় ও রহিম নবি সকলেই দেশের হয়ে জাতীয় ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন। অথচ এখন তাঁদেরই দেশের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। কয়েকদিন আগে এই বিষয় নিয়ে কলকাতায় প্রতিবাদ কর্মসূচি করেন বাংলার বিশিষ্ট ক্রীড়াবিদরা। তাঁদের দাবি ছিল, এসআইআরের নামে জাতীয় স্তরের ক্রীড়াবিদদের যেন অকারণে হয়রানি না করা হয়। তবে প্রতিবাদের পরেও রহিম নবিকে ফের তলব করা হয়েছে। নবি জানিয়েছেন, তিনি শুনানিতে যাবেন, কিন্তু সব তথ্য জমা দেওয়ার পরেও কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে তিনি বিস্মিত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories