Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে সাধারণ মানুষকে হয়রানি! গন ইস্তফার সিদ্ধান্ত BLO-দের

সোমবার বীরভূম জেলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, শতাধিক বুথ লেভেল অফিসার (BLO) গণইস্তফা দেন। এ দিন রামপুরহাট ২ নম্বর ব্লক অফিসের সামনে বহু BLO জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, ওই ব্লকে মোট ১৭০ জন BLO রয়েছেন, তাঁদের মধ্যে প্রায় শতাধিক BLO এই কর্মসূচিতে অংশ নেন। BLO-দের দাবি, তাঁরা সম্মিলিতভাবে নিজেদের কাজ থেকে ইস্তফা দিয়েছেন।

একই দিনে বোলপুরেও একই ছবি দেখা যায়। দুপুরে বোলপুর শ্রীনিকেতনের বিডিও ও এআরও-র কাছে স্মারকলিপি জমা দিয়ে ৮০ থেকে ৯০ জন BLO এসআইআর সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি চেয়ে গণইস্তফা দেন। BLO-দের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এক BLO জানান, প্রতিদিন কমিশনের তরফে তাঁদের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি তাঁরাও বিভ্রান্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই তাঁরা ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories