Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ফের SIR আতঙ্কে মৃত্যু রামপুরহাটের জনি শেখের!

বীরভূমের রামপুরহাটে SIR আতঙ্কে ফের একজনের মর্মান্তিক মৃত্যু হলো। গদাইপাড়ার বাসিন্দা ৩৭ বছরের হকার জনি শেখ গত সোমবার আত্মহত্যা করেন। তাঁর পরিবারের দাবি, SIR নিয়ে গভীর আতঙ্ক আর উদ্বেগে ভুগছিলেন তিনি। মাত্র ৯ দিন আগে একই রামপুরহাটে, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কাঞ্চন মণ্ডলও SIR শুনানিতে যাওয়ার পর অচেনা স্থানে মৃত পাওয়া যান। এছাড়া, স্থানীয় একটি হোমের আটজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিও একই আতঙ্কে রয়েছেন। রাজ্য জুড়ে বহু মানুষ আইনি জটিলতার কারণে নোটিশ পেয়ে ভয়ে দিন কাটাচ্ছেন।

জনি শেখের মামাতো বোন পুতুল বিবি বলেন, “সেদিন দুপুরে আমার কাছেই ভাত খেতে বসে বলল, এই ওয়ার্ডে ১৭৩ জনের নোটিশ এসেছে, আমার কী হবে? কিছু ভাত খেয়ে ঘুমাতে গেল। দরজা ভেঙে দেখি, দড়িতে ঝুলছে।” পরিবার জানায়, রেলের জমিতে ঘর করে থাকতেন জনি। সেটি উচ্ছেদ হলে তিনি ভাড়াবাড়িতে থাকতেন। আধার ও ভোটার কার্ড ছাড়া তাঁর কোনো কাগজ ছিল না। ব্যাংক হিসাবও ছিল না। রামপুরহাট শহর কংগ্রেসের সভাপতি শাহাজাদা কিনু বলেন, “আর কত প্রাণ যাবে? মানুষ শুধু আতঙ্কেই মরছে।” পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত অভিযোগ করেন, “বিজেপি সরকার ভোটার তালিকা থেকে বাদ দিতে চায়। মানুষ মেরে জিততে চাইছে তারা।” SIR নিয়ে এমন আতঙ্কে আর কত প্রাণ যাবে, তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, এই মৃত্যুর দায় শেষ পর্যন্ত নেবে কে?

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories