Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বারাসতে SIR-এ হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামল সিপিএম, তৃণমূলের বেপরোয়া আহত বাম কর্মী সমর্থকরা

বারাসত ব্লক–২ এর বিডিও অফিসের সামনে মঙ্গলবার এক প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এসআইআর-এর নামে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু ও গরিব মানুষের হয়রানির অভিযোগ তুলে সিপিএম ওইদিন বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায়। কিন্তু অভিযোগ, সেই শান্তিপূর্ণ কর্মসূচির উপর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা বেপরোয়া হামলা চালায়। সিপিএম-এর অভিযোগ, তৃণমূল পরিচালিত বারাসত–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলি মল্লিক এবং তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে লাঠি ও কোদালের বাট নিয়ে সিপিএম কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এই হামলায় সিপিএম উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান সহ প্রায় ১০ জন নেতা-কর্মী গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে তিনজন মহিলা কর্মীও রয়েছেন। ঘটনায় আহত হন প্রবীণ সিপিএম নেতা মহাদেব ঘোষ, তাঁর হাত ভেঙে যায়। এছাড়া আহমেদ আলি খানের ছেলে নিজামুদ্দিন খানের মাথা ফেটে যায়। আহতদের মধ্যে আরও রয়েছেন শুভঙ্কর নিযোগী, বিশ্বনাথ পাত্র, প্রতীক দাস, চন্দনা দে, মধুমিতা দত্ত মজুমদার ও ডলি মুখার্জি।

এই ঘটনার সময় বিডিও অফিসের সামনে পুলিশ উপস্থিত থাকলেও তারা প্রথমে নীরব দর্শকের ভূমিকা নেয় বলে অভিযোগ উঠেছে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশের কিছুটা তৎপরতা দেখা যায়, তবে অভিযোগ অনুযায়ী হামলাকারীদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আহমেদ আলি খান বারাসত হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, তাঁর উপর খুনের উদ্দেশ্য নিয়েই আক্রমণ চালানো হয়েছিল। তাঁর দাবি, দলের কর্মীরা পাশে না থাকলে হয়তো তিনি প্রাণে বাঁচতেন না। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বারাসতে সিপিএম-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। জেলা পার্টি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি শহর পরিক্রমা করে চাঁপাডালির মোড়ে শেষ হয়। সেখানে কিছু সময় যশোর রোড ও টাকি রোড অবরোধ করা হয়। মধ্যমগ্রামেও পৃথক মিছিল অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদক পলাশ দাশ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর এই হামলা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে জেলা জুড়ে আন্দোলন আরও তীব্র হবে বলে তিনি জানান। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories