Saturday, September 5, 2026
28 C
Kolkata

একাধিক পীর ও পীরজাদাকে SIR শুনানিতে তলব! দুই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে ফুরফুরাবাসী

হুগলি জেলার ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা যাচাইকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পঞ্চায়েত এলাকার মোট ১৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ১৩ হাজার জনকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় তথ্যগত অসংগতি বা লজিক্যাল ডিসক্রেপ্যান্সির কারণেই এত সংখ্যক মানুষকে তলব করা হয়েছে। এই তালিকায় সাধারণ বাসিন্দাদের পাশাপাশি ফুরফুরা শরীফের একাধিক পরিচিত পীরজাদার নামও রয়েছে। গত কয়েক দিন ধরে পীরজাদাদের বাড়িতেও হাজিরার নোটিশ পৌঁছেছে। এত বিপুল সংখ্যক ভোটারকে একসঙ্গে ডাকার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বেড়েছে। এর ফলে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার ফুরফুরা এলাকায় বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে বহু মানুষ ও কয়েকজন পীরজাদাকে প্রতিবাদ জানাতে দেখা যায়। এলাকার মানুষের মধ্যে এখনো ক্ষোভ ও উত্তেজনা তুঙ্গে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories