Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাগনান খাজুট্টি হাই-মাদ্রাসায় দুই দিনব্যাপী সিরাত-উন-নবী উদযাপিত

বাগনান খাজুট্টি হাই-মাদ্রাসায় দু’দিন ধরে সাড়ম্বরে পালিত হল পবিত্র সিরাত-উন-নবী। গত সোমবার ও মঙ্গলবার মাদ্রাসার সেমিনার হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথম দিন কেরাত, গজল, আবৃত্তি, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাকাডেমিক পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মৌওলানা হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, বাইনানের প্রধান অজয় মুখার্জি, চেঙ্গাইল হাই-মাদ্রাসার প্রাক্তন প্রধানশিক্ষক আলহাজ্ব আমির হোসেন সর্দার, সমাজসেবী আলহাজ্ব সেখ বাউজুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হাফেজ মৌওলানা শেখ রফিক হযরত মহম্মদ (সা.)-এর সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। মাদ্রাসার প্রধানশিক্ষক হাসান সাদিক সর্দার মহান নবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories