Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার কালিয়াচকে এসআইআর শুনানিতে বাড়ছে ভোটারদের ভোগান্তি ও উদ্বেগ !

এসআইআর শুনানি প্রক্রিয়াকে ঘিরে মালদা জেলার কালিয়াচক এলাকায় ভোটারদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। একদিকে শুনানির ডাক পাওয়া মানুষের সংখ্যা অত্যন্ত বেশি, অন্যদিকে পরিকাঠামোর সীমাবদ্ধতায় ভোগান্তির ছবি স্পষ্ট হয়ে উঠছে। সুজাপুর বিধানসভা কেন্দ্রের আওতায় মাত্র একটি শুনানি শিবির খোলা হয়েছে কালিয়াচক হাইস্কুলে। অথচ শুধু কালিয়াচক-১ ব্লক থেকেই প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ভোটারকে শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে। এত বিপুল সংখ্যক মানুষের চাপ সামলানো নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছে।

শুনানির দিনগুলিতে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসতে বাধ্য হচ্ছেন। অসুস্থ, বয়স্ক কিংবা শারীরিকভাবে দুর্বল ভোটারদের জন্য এই যাত্রা হয়ে উঠছে আরও কষ্টকর। বুধবার কালিয়াচক হাইস্কুলে এমনই অভিজ্ঞতার কথা জানালেন জালালপুর এলাকার বাসিন্দা সাফেদ আলি। অসুস্থ শরীর নিয়েই তাকে শুনানিতে উপস্থিত হতে হয়েছে। পরিবারের দু’জন সদস্য তাকে সঙ্গে করে আনেন। সাফেদের অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাস্তবে হয়রানি কমেনি। তার মতো অসুস্থ মানুষের পক্ষে এত দূরে এসে শুনানিতে বসা অত্যন্ত কঠিন। তবুও বাধ্য হয়েই তাকে আসতে হয়েছে বলে জানান তিনি। তার দাবি, নির্বাচন কমিশনের উচিত এই ধরনের ক্ষেত্রে আরও মানবিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া।

অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। কালিয়াচক হাইস্কুলের শুনানি কেন্দ্রে উপস্থিত কমিশনের এক প্রতিনিধি জানান, নির্দিষ্ট নির্দেশিকা মেনেই পুরো প্রক্রিয়া চালানো হচ্ছে। মানুষের অসুবিধা কমাতে পুলিশ ও স্বাস্থ্য দফতরের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা, চিকিৎসা সহায়তা এবং শৃঙ্খলা বজায় রাখার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories