Friday, March 6, 2026
24.4 C
Kolkata

এসআইআর শুনানিতে তৃণমূল নেতৃত্বকে তলব, হেয়ারিংয়ের ডাক পড়ল রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও দেবাংশু ভট্টাচার্য

নির্বাচনী তালিকা সংশোধনের (এসআইআর) শুনানি পর্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে নোটিশ পাঠানো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের ব্যবহৃত অ্যাপে ত্রুটির কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার কলকাতায় এই বিষয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন দু’জনেই।

রবিবার দুপুরে গিরিশ পার্কের কেশব অ্যাকাডেমিতে এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয় নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাকে। শুনানিকেন্দ্রে গিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তার নাম ভোটার তালিকায় রয়েছে। ২০০২ সাল থেকেই তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। তা সত্ত্বেও হঠাৎ করে তার নাগরিকত্ব ও ভোটার পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা অযৌক্তিক বলে দাবি করেন তিনি।

শশী পাঁজার অভিযোগ, তার পরিবারের চার সদস্যের মধ্যে একমাত্র তাকেই শুনানিতে ডাকা হয়েছে। শুনানির সময় বৈধ নথি ও আধার কার্ড দেখানোর পরেও একের পর এক অতিরিক্ত নথি জমা দেওয়ার দাবি করা হয়। এমনকি পাসপোর্ট দেখাতেও বলা হয়েছে। মন্ত্রীর বক্তব্য, অনেক সাধারণ মানুষের কাছেই এই সব নথি থাকে না। তাই এভাবে নথি চাওয়ার ফলে সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, যদি অনলাইন আপলোডের সময় কোনও প্রযুক্তিগত সমস্যা হয়ে থাকে, তার দায় কেন নাগরিকদের নিতে হবে। তিনি স্পষ্ট জানান, তার কাছে পাসপোর্ট থাকলেও প্রতিবাদস্বরূপ তা দেখাবেন না। এই প্রসঙ্গে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, আগামী ২৭ তারিখ তাকেও শুনানিতে হাজির হতে বলা হয়েছে। দেবাংশুর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৃণমূল সমর্থকদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories