Saturday, September 5, 2026
28 C
Kolkata

চুক্তি সইয়ের আগেই খসড়ায় বড় রদবদল আমেরিকার, বাণিজ্য সমঝোতায় আদেও কি লাভবান হবে ভারত?

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সই হওয়ার আগেই চুক্তির খসড়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। মার্কিন প্রশাসনের তরফে এই সংশোধনগুলি নীরবে করা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই বদল দুই দেশের ব্যবসা-বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
দীর্ঘদিন ধরে শুল্ক নিয়ে টানাপোড়েন চলার পর অবশেষে দুই দেশ সমঝোতার পথে হাঁটছে। খুব শিগগিরই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। এরই মধ্যে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চুক্তির ভাষা ও শর্তে দুটি বড় রদবদল করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে পণ্য কেনার অঙ্গীকার নিয়ে। আগের খসড়ায় বলা ছিল, ভারত নির্দিষ্ট অঙ্কের বেশি মূল্যের মার্কিন পণ্য কিনতে বাধ্য থাকবে। সেই বাধ্যতামূলক শব্দটি সরিয়ে এখন বলা হয়েছে, ভারত প্রয়োজনে সেই পরিমাণ পণ্য কিনতে আগ্রহী।

দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে কৃষিজ পণ্যের তালিকায়। প্রথমে যেসব পণ্যের উপর শুল্ক কমানো বা তুলে নেওয়ার কথা ছিল, তার মধ্যে কিছু কৃষিপণ্য ছিল। এর মধ্যে শুকনো শস্য, সরগাম, বিভিন্ন বাদাম, ফল, সয়াবিন তেল, মদ্যপ পানীয় এবং কয়েক ধরনের ডালের উল্লেখ ছিল। কিন্তু নতুন খসড়ায় নির্দিষ্ট ডালশস্যের নাম বাদ দেওয়া হয়েছে। এতে ভারত চাইলে এই পণ্যে নিজস্ব শুল্কনীতি প্রয়োগ করতে পারবে। এছাড়াও ডিজিটাল পরিষেবা কর সংক্রান্ত অংশেও ভাষা সহজ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই দেশ বৈষম্যমূলক নিয়ম এড়িয়ে ডিজিটাল বাণিজ্য নিয়ে যৌথভাবে কাজ করবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories