Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রায় ২ হাজার ভোটারকে ‘নন ইন্ডিয়ান সিটিজেন’ নোটিস, উদ্বেগে পরিবারগুলি

প্রায় দু’হাজার ভোটারের কাছে ‘নন ইন্ডিয়ান সিটিজেন’ উল্লেখ করে নোটিস পৌঁছনোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য হাওড়া এলাকায়। নোটিস পাওয়ার পর থেকেই আতঙ্কে বহু পরিবার। কেন তাঁদের এমন চিঠি পাঠানো হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের কাজ চলছিল। তার মধ্যেই একাধিক বাসিন্দার বাড়িতে নোটিস পৌঁছয়। নোটিসে তাঁদের নাগরিকত্ব নিয়ে আপত্তির কথা উল্লেখ করা হয়েছে বলে দাবি বাসিন্দাদের। অনেকেই জানিয়েছেন, তাঁরা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, নিয়মিত ভোটও দিয়েছেন। হঠাৎ করে এমন নোটিস পেয়ে তাঁরা দিশেহারা।

এক প্রবীণ বাসিন্দার কথায়, “আমি ৩০ বছরের বেশি সময় ধরে এখানে থাকি। সব কাগজপত্র আছে। তা হলে আমাকে কেন নন সিটিজেন বলা হচ্ছে?” একই প্রশ্ন তুলেছেন আরও অনেকে। তাঁদের দাবি, কোনও ভুল বা বিভ্রান্তির জেরেই এই ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, পরিকল্পিতভাবে কিছু ভোটারের নাম চিহ্নিত করা হচ্ছে। যদিও প্রশাসনের এক কর্তার দাবি, “ভোটার তালিকা সংশোধনের সময় নিয়ম মেনেই নোটিস পাঠানো হয়। যাঁদের কাছে চিঠি গিয়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিলেই বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এদিকে নোটিস পাওয়া বাসিন্দারা একজোট হয়ে আইনি পরামর্শ নেওয়ার কথাও ভাবছেন। তাঁদের বক্তব্য, ভুল হয়ে থাকলে দ্রুত তা সংশোধন করতে হবে। কারণ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে সামাজিক ও মানসিক চাপ তৈরি হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা ও সমাধানের আশ্বাস চেয়েছেন বাসিন্দারা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories