Wednesday, October 21, 2026
27 C
Kolkata

মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার- জেলাগুলিতে সংখ্যালঘুদের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রবল!

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটারদের দেওয়া নথিগুলি যাচাই করতে শুরু করেছে। সূত্রের খবর, এই যাচাই প্রক্রিয়ায় এমন তথ্য সামনে এসেছে যা অনেক ভোটারের মনে সংশয় তৈরি করছে। বর্তমানে জানা গেছে, চূড়ান্ত তালিকা থেকে প্রায় ৬৪ লাখ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে। এর মধ্যে খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই ৫৮ লাখের বেশি নাম বাদ পড়েছিল। এছাড়া, শুনানিতে প্রায় ৪ লাখ ১৮ হাজার ভোটার হাজির হননি। এবারও প্রায় ১ লাখ ৬৩ হাজার নথি বাতিল হয়েছে। এখনো ৫০ লাখের বেশি নথি যাচাই বাকি রয়েছে। এই নথির মধ্যে অনেকই কমিশনের অনুমোদিত নথি তালিকায় নেই। তাই এই ধরনের নথি জমা দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী কিছু জেলায় সব থেকে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কোচবিহারে এমন পরিস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এই জেলাগুলিতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় মুসলিম ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়ার আশঙ্কা রয়েছে। শনিবার শেষ হয়েছে সমস্ত শুনানি প্রক্রিয়া। এখন যাচাই-বাছাই চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিশনের কর্মকর্তারা উল্লেখ করেছেন, এই পাঁচ জেলায় নথি জমা দেওয়ার ক্ষেত্রে অনেক ‘অপ্রাসঙ্গিক’ নথি পাওয়া গেছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও একই ধরনের সমস্যা দেখা গেছে, যদিও পরিমাণ কম। কমিশনের বক্তব্য অনুযায়ী, এই অপ্রাসঙ্গিক নথি সাধারণত তথ্যগত অসঙ্গতির কারণে বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে চূড়ান্ত ভোটার তালিকায় অনেকের নাম উঠবে না, যা আগামী ভোট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories