Saturday, September 5, 2026
28 C
Kolkata

সিডনির বৃহত্তর মসজিদে এলো হত্যার হুমকির চিঠি! ভয়াবহ আতংক ছড়িয়েছে অস্ট্রেলিয়ার মুসলিমদের মধ্যে

সিডনির লাকেম্বা এলাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মসজিদে পবিত্র রমজান শুরুর আগে উদ্বেগজনক এক ঘটনা ঘটেছে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার তারা একটি আপত্তিকর চিঠি পেয়েছেন। চিঠিতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়া হয়েছে। এ খবর প্রকাশের পর স্থানীয় মুসলিম সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির সরকারি সংবাদমাধ্যম জানায়, মসজিদ পরিচালনাকারী লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন গত কয়েক সপ্তাহে একাধিকবার এমন হুমকি পেয়েছে। সর্বশেষ চিঠিতে অবমাননাকর ছবি যুক্ত ছিল এবং সিডনির লাকেম্বা এলাকার মুসলিমদের ক্ষতির কথা উল্লেখ করা হয়। এর আগে চলতি মাসের শুরুতেও আরেকটি বার্তায় মসজিদে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছিল।

মসজিদ কমিটির এক দায়িত্বশীল ব্যক্তি জানান, রমজান মাসে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেকেই নিরাপত্তা নিয়ে চিন্তিত। অনেকে ফোন করে খোঁজ নিচ্ছেন, মসজিদে যাওয়া নিরাপদ কি না। তিনি বলেন, এই ধরনের ঘটনায় মানুষের মনে অস্বস্তি তৈরি হয়েছে।

ঘটনার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। মসজিদ ও আশপাশের এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। তারা আরও সিসিটিভি ক্যামেরা বসানো এবং নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য সরকারের সহায়তা চেয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সবার ধর্ম পালনের অধিকার রয়েছে এবং নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি মুসলিম সম্প্রদায়কে আশ্বাস দিয়ে বলেন, রমজান মাসে তারা যেন নিশ্চিন্তে ইবাদত করতে পারেন, সে জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘৃণামূলক এমন কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories